উমুমী গাশতের দাওয়াত (dawah of umumi Gast)
সালাম মুসাফাহার পরে বলবে---- ভাই, এই যে আমরা সালাম দিলাম, সালামের দ্বারা আমরা উভয়েই নেকী পাইলাম আর মুসাফাহার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আজকের ছোট ছোট গুনাহ গুলি করে দিয়েছেন। ভাই, আল্লাহ তাআলার অনেক বড় meherbani যে আল্লাহ তা'আলা আমাকে আপনাকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর একজন মুসলমানের কত লাভ! একজন মুসলমান সে যে তরীকার ই হোক না কেন যার দিলে 1 জাররা পরিমান ঈমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আর একজন কাফের মুশরিক সে যত বড়ই হোক না কেন তার দিলে ঈমান না থাকার কারণে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহ তা'আলা এর পাশাপাশি আমাকে আপনাকে এক মস্ত বড় দৌলত ওয়ালা কালেমা দান করেছেন। যে কালেমা একবার একিনের সাথে পড়লে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ভাই, এই কালেমা কি? এই কালেমা হল- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুলুল্লাহ। যার অর্থ, "আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল"। ভাই, আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না আজকে আছি আবার এক দিন থাকবনা। তাই একমাত্র আল্লাহর হুকুম মানা আর নবী করীম সঃ...