উমুমী গাশতের দাওয়াত (dawah of umumi Gast)

সালাম মুসাফাহার পরে বলবে---- ভাই, এই যে আমরা সালাম দিলাম, সালামের দ্বারা আমরা উভয়েই নেকী পাইলাম আর মুসাফাহার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আজকের ছোট ছোট গুনাহ গুলি  করে দিয়েছেন। ভাই, আল্লাহ তাআলার অনেক বড় meherbani যে আল্লাহ তা'আলা আমাকে আপনাকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর একজন মুসলমানের কত লাভ! একজন মুসলমান সে যে তরীকার ই হোক না কেন যার দিলে 1 জাররা পরিমান ঈমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আর একজন কাফের মুশরিক সে যত বড়ই হোক না কেন তার দিলে ঈমান না থাকার কারণে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহ তা'আলা এর পাশাপাশি আমাকে আপনাকে এক মস্ত বড় দৌলত ওয়ালা কালেমা দান করেছেন। যে কালেমা একবার একিনের সাথে পড়লে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ভাই, এই কালেমা কি? এই কালেমা হল- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুলুল্লাহ। যার অর্থ, "আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল"। ভাই, আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না আজকে আছি আবার এক দিন থাকবনা। তাই একমাত্র আল্লাহর হুকুম মানা আর নবী করীম সঃ এর তরিকায়ে চলা দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি। এই কথার বুঝ ও একীন আমার দিলে আপনার দিলে ও সমস্ত উম্মতের দিলে কি করে আসে এবং মজবুত হয় এইজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকায় এক জবর দস্ত মেহনত করা দরকার। এটাই আমাদের জিন্দেগির উদ্দেশ্য ।এইজন্য সময়কে ফারেগ করতে হবে। এ সম্পর্কে আপনাদের মসজিদে জরুরী জরুরী কথা হচ্ছে ।আমরা আসছিলাম আপনাকে আমাদের সাথে নগদ নিয়ে যাওয়ার জন্য। যদি যেতেন আল্লাহ তায়ালাও খুশি হতেন, আমরাও খুশি হতাম, আপনারও অনেক ফায়দা হত এখন আমাদের সাথে যাওয়া যায় না ভাই ইনশাআল্লাহ ।





Comments

Popular posts from this blog

ইস্তিঞ্জা বা প্রস্রাব পায়খানার নিয়ম (Rule Of Istinja)

Gast & Elan