ইস্তিঞ্জা বা প্রস্রাব পায়খানার নিয়ম (Rule Of Istinja)

মানুষ এবং জানোয়ার বা অন্যান্য প্রাণীকুল যাদের মানুষের মত প্রাকৃতিক চাহিদা মেটানোর প্রয়োজন হয়। কিন্তু অন্যান্য প্রাণীর মত যদি মানুষ ও তাদের প্রয়োজন পূরণ করে তাহলে মানুষ এবং প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়।
মানুষ সৃষ্টির সেরা জীব। তাই তাদের প্রয়োজন পূরণের ধরণটাও অন্য রকম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। কিভাবে মানুষ তার প্রয়োজন পূরণ করবে। আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ (সঃ) এটা র নিয়ম শিখিয়েছেন। নিচে বিবরণ দেওয়া হল।

প্রথমে আসি ইস্তিঞ্জা নিয়ে। ইস্তিঞ্জা হল প্রস্রাব পায়খানা।এটার কিছু আদব আছে।
     
           5 দিকে ফিরে ইস্তিঞ্জা করা নিষেধ

  1. কিবলার দিকে মুখ করে
  2. কিবলার দিকে পিঠ করে
  3. চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে
  4. প্রবল বাতাসের দিকে মুখ করে
  5. একবারে উলঙ্গ হয়ে                                                                             

          10 জায়গায় ইস্তিঞ্জা করা নিষেধ    

  1. মানুষ চলাচলের রাস্তায়
  2. ছায়াদার ফলদার গাছের নিচে
  3. ওজুর স্থানে
  4. গোসলের স্থানে
  5. গর্তের ভিতরে
  6. গোরস্থানে
  7. দাঁড়িয়ে বা হেঁটে
  8. ঘরে বা বিছানায়
  9. মসজিদের আঙ্গিনায় এবং
  10. ঈদগাহে



  6 টি জিনিস নিয়ে ইস্তিঞ্জায় যাওয়া নিষেধ

  1. আল্লাহর নাম
  2. নবীগনের নাম
  3. ফেরেস্তাগনের নাম
  4. কুরআনের আয়াত
  5. হাদিসের টুকরা
  6. দোয়া কালাম লিখিত বা অঙ্কিত



        ইস্তিঞ্জার সময় 8 কাজ করা নিষেধ 

  1. কথা বলা
  2. জিকির করা
  3. কুরআন শরীফ তিলাওয়াত করা
  4. সালাম দেওয়া 
  5. সালামের উত্তর দেওয়া
  6. খাওয়া ও পান করা
  7. মিসওয়াক করা
  8. লেখাপড়া করা


       10 জিনিস দ্বারা ইস্তিঞ্জা করা নিষেধ

  1. হাড্ডি
  2. কয়লা
  3. কাগজ
  4. কাঁচ
  5. গাছের কাঁচা পাতা
  6. খাদ্যদ্রব্য
  7. যমযমের পানি
  8. শুকনা গোবর
  9. ডান হাত দ্বারা
  10. ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা


     ইস্তিঞ্জা করার সময় 8 কাজ করা সুন্নত

  1. বাম পা দিয়ে প্রবেশ করা
  2. জুতা বা সেন্ডেল পায়ে রাখা
  3. মাথা ঢেকে রাখা
  4. দিলে দিলে ইস্তেগফার পড়া
  5. ঢিলা কুলুখ ব্যবহার করা
  6. পানি খরচ করা
  7. ডান পা দিয়ে বের হওয়া
  8. ঢুকার আগে ও বের হওয়ার পরে দোয়া পড়া

Comments

Post a Comment

Popular posts from this blog

উমুমী গাশতের দাওয়াত (dawah of umumi Gast)

Gast & Elan